শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

২৭০টি গার্ডেন লাইটে আলোকিত জয়নুল উদ্যান

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৮:৪৩ পিএম
কপি হয়েছে!
ময়মনসিংহ জয়নুল উদ্যানের হিমু আড্ডা থেকে জয়নুল আবেদীন সংগ্রহশালা পর্যন্ত ২৭০ টি দৃষ্টিনন্দন গার্ডেন লাইট উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার সড়ক বাতি স্থাপন প্রকল্পের আওতায় স্থাপিত এ গার্ডেন লাইটসমূহ আজ সন্ধ্যা ৭ টায় উদ্বোধন করেন মেয়র।
এ সময় মেয়র বলেন, ময়মনসিংহ সিটির নাগরিকদের বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র জয়নুল আবেদীন পার্ক। সন্ধার পর যারা পার্কে আসে তাদের নিরাপত্তা এবং পার্কের সৌন্দর্য বৃদ্ধিতে এ গার্ডেন লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, নগরকে আলোকিতকরণের যে প্রকল্প চলমান আছে তা সম্পন্ন হলে নগরের সৌন্দর্য ও নগরের আলোকিতকরণে দৃশ্যমান পরিবর্তন ঘটবে।
উল্লেখ্য, রাত্রীকালীন জয়নুল উদ্যানের সৌন্দর্য বৃদ্ধিতে ইতোমধ্যে পোলসহ দৃষ্টিনন্দন এলইডি লাইট স্থাপন করা হয়েছে। পার্কের সৌন্দর্যবর্ধনে অন্যান্য আরও পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র ০২ মোঃ মাহবুবুর রহমান,প্যানেল মেয়র ০৩ সামিমা আক্তার, ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার, সচিব রাজীব কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিল্লুর রহমান,নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শফি কামাল,নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস সহ প্রমুখ।