শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রতনের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২২, ১০:২৬ এএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মাহমুদুল হাসান রতন (৩২) নামে এক সাংবাদিক মারা গেছেন। শুক্রবার (১৭ জুন) ভোরে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (১৬ জুন) রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের চেলেরঘাট এলাকায় তার মোটরসাইকেলটি ইউটার্ন নিতে গেলে একটি ট্রাক তাকে চাপা দেয়।

রতন উপজেলার বাগান হাইত্যানিকান্দা গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি ঢাকা প্রতিদিনের ত্রিশাল উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, রতন রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলসহ ট্রাকের চাকার নিচে পড়ে তার একটি পা থেতলে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।