শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ময়মনসিংহে বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২২, ০৪:৫৫ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহে বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুর ১টার দিকে নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের গাঙ্গাইল গ্রামে ফুটবল খেলার সময় তিন কিশোর নিহত হয়। এছাড়াও ময়মনসিংহ সদর উপজেলার দড়ি কুষ্টিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের নালায় মাছ ধরতে গিয়ে আরও দুইজন মারা যায়।

মৃত ব্যক্তিরা হলেন- নান্দাইল গাংগাইল গ্রামের মো. শহিদুল্লার পুত্র আবু সাঈদ (১৪), হাদিস মিয়ার পুত্র শাওন মিয়া (১৩) ও বিল্লাল হোসেনের পুত্র স্বাধীন (১৪)। ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া গ্রামের বাক্কার হোসেন ও জাহাঙ্গীর হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে নান্দাইলের গাঙ্গাইল গ্রামে বৃষ্টির মধ্যে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাত হয়। এতে তিনজন কিশোরের শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।