শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জাতীয়

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২২, ১১:০৯ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফরিদপুর সদর, উপজেলা, পৌরসভা শাখা এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা আজ বিকেলে আলিপুরের শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স অনুষ্ঠিত হয়।

সংগঠনে পৌর কমিটির আহ্বায়ক মনতোষ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সচিব মোঃ ফরিদ মিয়া, বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক উত্তম কুমার মালো, ফরিদপুর মৎস্যচাষী সমিতির সভাপতি হাসিবুল আমিন সিদ্দিকী লিপন, অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্যজীবী লীগের সদর থানা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক সমর কুমার মালো, যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম পিকু, পৌরসভা শাখার যুগ্ম আহ্বায়ক প্রভাশ চৌধুরী, ফরিদপুর পৌরসভার যুগ্ম-আহ্বায়ক চিত্ত রঞ্জন বিশ্বাস, এসময় মৎস্যজীবী লীগের জেলা পৌরসভা ও সদর থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিচিতি সভায় বক্তারা এই সংগঠনকে এগিয়ে নেবার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।