শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

নাগরপুরে পাঠাগার উন্নয়নে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২২, ০৪:০৬ পিএম
কপি হয়েছে!

টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ তেবাড়িয়া জনতা কলেজ এর আয়োজনে এ্যাড. সেতাব আলী খান স্মৃতি পাঠাগার উন্নয়নে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুন) সকালে জনতা কলেজ ভবনে গভর্নিং বডি সভাপতি এ্যাড শাহিদা খান এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আব্দুর রহিম খান সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মো: জাকির হোসেন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন জনতা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)মো: মাসুদ আলম খান ও প্রতিষ্ঠাতা সদস্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন।

বাংলাদেশ হেরিটেজ স্ট্যাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি কলেজ অধ্যক্ষ ডি. এম মুস্তাফিজুর রহমান,সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহকারী সার্জন অরিন আকসি ছামি, জনতা কলেজ সাবেক অধ্যক্ষ মো: মিনজুর রহমান, অর্থ মন্ত্রণালয় আইন কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম পাভেল। এছাড়াও জনতা কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।