শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ফরিদপুরের নগরকান্দায় প্রতিপক্ষকে ফাঁসাতে টিউমারকে বান-টোনা দাবী

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২২, ০৪:৩৫ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দায় প্রতিপক্ষকে ফাঁসাতে টিউমার আক্রান্ত রুগীকে বান-টোনা আক্রান্ত রোগী বানিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের ছোট পাইককান্দি গ্রামে।

জানাযায়, ছোট পাইককান্দি গ্রামের রাজ্জাক শেখের ছেলে আনিছ (২৯) এর সাথে প্রতিবেশী মৃত তাজেল শেখের ছেলেদের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

এরই একপর্যায়ে গত (১৫ জুন) দিবাগত রাতে প্রতিপক্ষ তাজেল শেখের লোকজন আনিছ শেখের উপর হামলা চালায়। এসময় তারা আনিছের চোখে আঙ্গুল ঢুকিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। পরে তারা আনিছের গোয়ালে থাকা একটি গরু ও একটি ছাগল নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জানাযায়, তাজেল শেখের ছেলে দিদার শেখ (২০) দীর্ঘদিন ধরে টিউমার রোগে আক্রান্ত । বিভিন্ন জায়গার ডাক্তারের চিকিৎসা নিয়েও রোগ ভালো হচ্ছিল না। পরবর্তী চিকিৎসার জন্য তাকে ফকির কবিরাজের কাছে নিলে ফকির দিদারকে বান-টোনা মারা হয়েছে বলে জানায়।

দিন দিন রোগীর অবস্থা খারাপের দিকে যেতে থাকলে শুরু হয় প্রতিপক্ষ আনিছের সাথে দ্বন্দ্ব। তাজেল শেখের পরিবারের দাবী তাদের ছেলেকে আনিছের পরিবার বান-টোনা মেরে নষ্ট করেছে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুনরায় হামলার ভয়ে ও জীবনের নিরাপত্তা চেয়ে আনিছ গত ১৭ জুন ৬ জনকে অভিযুক্ত করে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দেন।

এ ব্যাপারে তাজেল শেখের ছেলে অভিযুক্ত সাইদ শেখ (৩৪) বলেন, আমরা তাদের কোনো মারধর করিনি এবং তাদের বাড়ি থেকে কিছু নেইনি। বরং আনিছের পরিবার আমার ছোট ভাইকে বান-টোনা মেরে নষ্ট করেছে। আমার ভাই এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

ফরিদপুরের নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, অভিযোগটির সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।