শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
ক্যানভাস

দ্বাদশ স্বামীর সন্ধানে ৫২ বছরের মহিলা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২২, ০৫:২১ পিএম
কপি হয়েছে!

১১বার বিয়ে করেছেন, কোনওটিই টেকেনি। তবুও হাল ছাড়তে নারাজ আমেরিকার মনেট দিয়াজ।

নাম মনেট ডিয়াজ, মন দিয়েও ফেলেন বারে বারে। গঙ্গারাম তবু ১৯ বারে থেমেছিলেন, ইনি কবে থামবেন— জানেন না কেউ। পার্থক্য একটিই গঙ্গারাম ম্যাট্রিক পরীক্ষা দিতেন, আর মনেট দিচ্ছেন দাম্পত্যের পরীক্ষা। ১১তম বিয়েও ভেঙে যাওয়ার পর, সেই ভাঙা মন দিতেই হন্যে হয়ে দ্বাদশ স্বামী খুঁজছেন তিনি।

৫২টি বসন্ত পেরিয়ে আমেরিকার ইউটার বাসিন্দা মনেট ভেবেছিলেন একাদশতম সঙ্গী জন-ই তাঁর আপন-‘জন’। একসঙ্গে যোগ দিয়েছিলেন একটি রিয়্যালিটি শো-তেও। কিন্তু সেই অনুষ্ঠান চলাকালীনই ফের ছন্দপতন। বিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। আর তা থেকেই বিচ্ছেদের দিকে গড়ায় এই সম্পর্কটিও।

তবে প্রাক্তন স্বামীদের নিয়ে ক্রিকেট দল গঠন করার উপক্রম হলেও এখনই থামতে নারাজ মনেট। ভালবাসার ব্যাপারে যে তিনি এখনই হাল ছাড়তে নারাজ, তা ওই অনুষ্ঠানেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মনেট। তবে মনেট এ-ও জানিয়েছেন যে, সদ্য প্রাক্তন জনকে তিনি এতটাই ভালবাসেন যে, তাঁকে ভুলতে ‘বিস্তর সময় লাগবে’ তাঁর। কতটা সময়? মনেটের উত্তর, ‘‘অন্তত দু’মাস!’’