শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ময়মনসিংহের ধোবাউড়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২২, ০৭:০০ পিএম
কপি হয়েছে!

জেলার সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার আজ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ ভেঙে চারটি চারটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ছয় শতাধিক পরিবার।
পুরাকান্দুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মন্জুরুল হক জানান, কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলে ইউনিয়নের ২৮টি গ্রামের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে।প্লাবিত গ্রামগুলো হচ্ছে বহরভিটা, বেতগাছিয়া, পুটিয়াকান্দা, টেকিরভিটা, আদরাপাতাং, রাউতি ও হরিণধরা। ক্ষতিগ্রস্তদের মাঝে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।
দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন সরকার জানান, পাহাড়ি ঢলে খাগগড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলীর বাড়িসহ দু’টি বাড়ি ভেসে গেছে।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন জানান, ঘোষগাঁওয়ে নির্মানাধীন বেড়িবাঁধ ও নেতাই নদীর পাড় ভেঙে উপজেলার দক্ষিণ মাইজপাড়া, ঘোষগাঁও ও পুরাকান্দুলিয়া ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গোয়াতলা ইউনিয়নের কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। স্থানীয়ভাবে তাদেরকে শুকনো খাবার সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি জানান, ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সাহায্যের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে দশ মেট্রিকটন চাল ও একলাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।