শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস ও শিক্ষার্থী রাহুলকে আটক করেছে পুলিশ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২২, ০৭:২৬ পিএম
কপি হয়েছে!

নড়াইলে ফেসবুকে স্টাটাস দেওয়ায় অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস ও শিক্ষার্থী রাহুলকে আটক করেছে পুলিশ। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তিকারী নুপুর শর্মার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দেওয়ায় নড়াইলে মীর্জাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস ও শিক্ষার্থী রাহুলকে আটক করেছে পুলিশ। শনিবার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নড়াইলে মীর্জাপুর ডিগ্রী কলেজের কলেজের শিক্ষার্থী রাহুল মাহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তিকারী নুপুর শর্মার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দেন। কলেজের অন্য শিক্ষার্থীরা বিষয়টি দেখতে পেয়ে তাকে মুছে ফেলার জন্য অনুরোধ করেন। কথা না শোনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের কাছে জানালে তিনিও রাহুলের পক্ষ নিয়ে কথা বলে কলেজের অন্য শিক্ষার্থীদের বের করে দেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে কলেজ ক্যাাম্পাসে আসে পাশের লোকজন এসে কলেজ ঘিরে রাখে। উত্তেজিত জনতা এসময় ৩টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে।
সংবাদ পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস ও অভিযুক্ত রাহুলকে উদ্ধার থানায় নিয়ে আসে পুলিশ।
অভিযুক্ত রাহুলকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শওকত কবিরের সাথে শনিবার বিকাল ৫ টা ৪৭ মিনিটে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের সাথে শনিবার বিকাল ৫ টা ৫০ মিনিটে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা অধ্যক্ষসহ অভিযুক্তকে নিয়ে এসেছি। এ ঘটনায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড গ্যাস ছোড়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।