ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ১৮ জুন শনিবার ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব ও ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব আলহাজ্ব মোঃ আমিনুল হক শামীম সিআইপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আঃ ছালাম এর সভাপতিত্বে সভায় আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহাসচিব মোঃ মাহাবুবুর রহমান, কোচ সম্পাদক সোমনাথ সাহা। ত্রি বার্ষিক সভায় বাজেট উপস্থাপন করেন ময়মনসিংহ জেলা মটর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু ও বিগত সময়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ। অনুষ্টানে সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা কর্মচারী ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র ঘোষ এবং কমিটির বিলুপ্ত ঘোষণা করেন কার্যকরী সভাপতি মানিক। সভায় আগামী নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে নাম প্রকাশ করেন বর্তমান সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন। এছাড়া সভায় ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন এর সকল নেতৃবৃন্দ সহ সদস্যগণ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
