● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ●
Logo
জনপদ

রামগড়ে সাম্প্রদায়িকতা ও গুজব প্রতিরোধের লক্ষ্যে মহিলা সমাবেশ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২২, ০৬:৩১ পিএম
কপি হয়েছে!

গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ‍্য অফিসের আয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে সাম্প্রদায়িকতা ও গুজব প্রতিরোধের লক্ষ্যে  সচেতনতামূলক এক মহিলা সমাবেশ উপজেলা টাউন হলে  অনুষ্ঠিত হয়।

১৯শে জুন রবিবার সকাল ১১ঘটিকায় রামগড় উপজেলা সহকারী তথ্য অফিসার বেলায়েত হোসেন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান  রামগড় উপজেলা টাউন হল প্রাঙ্গণে শুরু হয়। রামগড় উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে  এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার প্রমুখ।

সভায় বক্তারা সাম্প্রদায়িক গুজব প্রতিরোধে, সচেতনতামূলক ও  নারী ভাষাসৈনিক বেগম সুফিয়া কামাল,সনজীদা খাতূন ড.হালিমা খাতূন,মমতাজ বেগম সহ অনেক নারী ভাষাসৈনিকদের জীবনী সম্পর্কে আলোচনা করেন। সভায় বক্তারা সাম্প্রদায়িকতা, প্রতিহিংসা ও অপরাজনীতি, অপপ্রচার (গুজব) সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকার আহবান জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলার  বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক,সমাজের সচেতন নারী উদ‍্যাক্তা ও রামগড় উপজেলার নারী সংগঠনগুলার নেতৃবৃন্দ।