২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ বিষয়ক কর্মশালা

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ জুন ২০২২

সোমবার (২০ জুন) সকাল ১০.০০ ঘটিকায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী এবং স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ’র সভাপতি এহতেশামুল আলম।

কর্মশালায় মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগগুলোর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণ করেন এবং উদ্যোগসমূহের সফল বাস্তবায়নের লক্ষ্যে এর সমস্যা ও সমাধান বিষয়ক উপস্থাপনা তুলে ধরা হয়।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২০ জুন ২০২২

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ বিষয়ক কর্মশালা

লিংক কপি হয়েছে!