● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ●
Logo
জনপদ

মোংলা পোর্ট পৌরসভার প্রায় ২০৩ কোটি টাকার বাজেট ঘোষণা

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২২, ০৭:৪২ পিএম
কপি হয়েছে!

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায় ২০২২-২৩ অর্থ-বছরে ২০২ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার ৪০ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

সোমবার (২০ জুন) সকাল ১১টায় হোটেল টাইগার এর কনফারেন্স রুমে মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান এ বাজেট ঘোষনা করেন।

প্রস্তাবিত এ বাজেটে আয় ধরা হয়েছে ২০২ কোটি ৬৫ লক্ষ ৪৬ হাজার ৪০ টাকা। বাজেটে ব্যয়ও ধরা হয়েছে আয়ের পুরো টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৪৬ লক্ষ ১৬ হাজার ৪০ টাকা।

বাজেটে সাধারণ সংস্থাপন, শিক্ষা ও স্বাস্থ্য ও প্রয়প্রনালীসহ ৯ টি খাতে ব্যয়ের হিসেব উল্লেখ করেন মেয়র। এ সময় ট্যাক্সেস, উন্নয়ন খাত ব্যতিত সরকারী অনুদানসহ ৯ টি খাতে আয় ধরা হয়েছে বলে জানান তিনি।

বাজেটে সর্বোচ্চ আয় ধরা হয়েছে ট্যাক্স খাতে ৬ কোটি ৮৭ লাখ টাকা।

এছাড়া রেইটস খাতে ২ কোটি ১৫ লাখ, পানির ট্যারিফ বাবদ ২ কোটি ৪২ লাখ ও অন্যান্য খাত থেকে ১০ কোটি ৮৬ লাখ টাকা সহ বিভিন্ন খাতের আয় থেকে প্রস্তাবিত এ বাজেট পেশ করেন মেয়র শেখ আব্দুর রহমান।

এদিকে, প্রস্তাবিত এ বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে সাধারণ সংস্থাপন খাতে ৪ কোটি ৯৮ লাখ ১০ হাজার টাকা। এছাড়া স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি খাতে ব্যয় ধরা হয়েছে ৪২ লাখ ৫০ হাজার টাকাসহ অন্যান্য খাতে বিভিন্ন অংকের ব্যয় উপস্থাপন করা হয়।

দলমত নির্বিশেষে তিনি এলাকার উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। মেয়র বলেন সাংবাদিকগন লেখনীর মাধ্যমে এলাকার খবর মিডিয়ায় ধারাবাহিকভাবে প্রকাশ করলে উন্নয়ন আরো তরাম্বিত হবে।

বাজেট শেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রশ্নোত্তর দেন পৌর মেয়র।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান’র সভাপতিত্বে পৌরসভার এ যাবতকালের সর্বোচ্চ এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, বাগেরহাট জেলা গণতান্ত্রিক বাজেট আন্দোলন সভাপতি সাংবাদিক নুর আলম শেখ, পৌরসভার সচিব অমল কৃঞ্চ, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) আসিফ ইকবাল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, ব্যবসায়ী সমিতি লিঃ এর নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক প্রমূখ।