● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ●
Logo
জনপদ

স্বপ্নের পদ্মা সেতু উদ্ভোধন উপলক্ষে সমবেত প্রার্থনা ও খাবার বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২২, ০১:১১ পিএম
কপি হয়েছে!

স্বপ্নের পদ্মা সেতু উদ্ভোধন উপলক্ষে খাগড়াছড়িতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু বিভাগের সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য- দীর্ঘায়ু কামনায় সমবেত প্রার্থনা এবং খাবার বিতরণ করা হয়েছে।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের আয়োজনে জেলা প্রসাশনের সহযোগীতায় মঙ্গলবার (২১ জুন) সকালে খাগড়াছড়ি সদরের পান খাইয়া পাড়াস্থ ধর্মরাজিক বৌদ্ধ বিহারের হলরুমে  এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন ধর্মরাজিক বৌদ্ধ বিহারের বিহারধ্যাক্ষ প্রজ্ঞাবংশ মহাথের ভান্তে। অনুষ্ঠানে স্বপ্নের পদ্মা সেতু উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ সকলের সুস্বাস্থ্য- দীর্ঘায়ু  ও বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগ  থেকে মুক্তির জন্য মঙ্গল কামনা করে, স্বপ্নের সেতু যেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা সুন্দর ভাবে উদ্ভোধন করতে পারেন সে জন্য সমবেত প্রার্থনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নে সদস্য মংসাপ্রু মারমা, রূপায়ন তালুকদার, রিপন সরকার ও শংকর চৌধুরী।

অনুষ্ঠানে এলাকার বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা উপস্থিত ছিলেন। আগামী ২৪ জুন পর্যন্ত মসজিদ, মন্দির, এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের সহযোগীতায় এ কর্মসূচী পালন করবে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন।