● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ●
Logo
জনপদ

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪শ পরিবারে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২২, ০১:১৩ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভারি বর্ষণে ও পাহাড়ি ঢলে মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে মেরুং ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে প্রায় ৪ শতাধিকের বেশি বসতবাড়ি পাহাড়ি ঢলের বন্যার পানি প্রবেশ করে। এছাড়া নিচু এলাকার রাস্তা-ঘাট ঢুবে যায়। এতে লংগদু উপজেলা-দীঘিনালা মেরুং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

গত ৪ দিনে উপজেলার ভারী বর্ষণে উজান থেকে আসা পাহাড়ি ঢলে মাইনী নদীর পাশবর্তী এলাকায়  পানিতে প্লাবিত হয়। এদিকে পানি বন্ধি পরিবারের লোকজন আশ্রয় কেন্দ্র ও নিকটস্থ আত্মীয়-স্বজনের বাসায় আশ্রয় নিয়েছে। পানির নিচে তলিয়ে গেছে মৌসুমী শাকসবজি, বীজতলা ও মাছ চাষের পুকুর।

এমন সময় সোমবার (২০ জুন) বিকাল সাড়ে ৫টায় মেরুং ইউনিয়নের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া চারশ পরিবার মধ্যে দীঘিনালা সেনা জোন ত্রান সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করেন মেজর নাজিম আহমেদ পিএসসি।

এসময়  উপস্থিত ছিলেন মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছা: মাহমুদা বেগম লাকী। ত্রাণ সামগ্রী মধ্যে রয়েছে চাল, আটা, চিনি, ডাল, লবন, বিস্কুট, পানি ও খাবার স্যালাইন।

মেজর নাজিম আহমেদ বলেন, বন্যায় মেরুং ইউনিয়ন বেশি ক্ষতি গ্রস্ত হয়েছে। ৪৫ পরিবার আশ্রয় কেন্দ্র অবস্থান করছে। আর ৪শ পানি বন্দী হয়ে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। বন্যায় গ্রস্ত চারশ পরিবারদের মধ্যে ত্রাণ পরিতণ করছি। আবহাওয়া পরিবর্তন না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।