২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুন ২০২২

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ -এ আক্রান্ত হয়েছেন।

প্রতিমন্ত্রীর করোনার লক্ষণ দেখা দিলে পরীক্ষার জন্য আজ সকালে সরকারি কর্মচারি হাসপাতালে নমুনা জমা দেয়া হয়। পরে আরটি-পিসিআর টেস্টে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে।

প্রতিমন্ত্রী করোনার উপসর্গ নিয়ে নিজ সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ জানুয়ারি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং ৩০ জানুয়ারি থেকে ০৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২১ জুন ২০২২

দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

লিংক কপি হয়েছে!