● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ●
Logo
জনপদ

নারায়ণগঞ্জের পর কুমিল্লায় এবার একসঙ্গে পদ্মা-সেতু

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২২, ১০:২০ পিএম
কপি হয়েছে!

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের সময় ঘনিয়ে আসার প্রাক্কালে একের অধিক ভূমিষ্ঠ হওয়া সন্তানের নাম রাখছেন সেতুর সঙ্গে মিল রেখে। নারায়নগঞ্জের পর এবার কুমিল্লায় একসঙ্গে জন্ম নেওয়া দুই জমজ কন্যাশিশুর নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু। মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় জেলার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই দুই জমজ শিশুর জন্ম হয়।

মঙ্গলবার বেলা ৩টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হোসেন সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, বরুড়া উপজেলার শশইয়া এলাকার সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার (২০) বাচ্চা জমজ দুই কন্যাশিশুর জন্ম দেন। আজ (মঙ্গলবার)কাল ১০টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে ওই দুই শিশুর জন্ম হয়। তাদের দুইজনের নাম রাখা হয় পদ্মা ও সেতু। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।

তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতককে উপহার সামগ্রী দেওয়া হয়। তাদের চিকিৎসা সুবিধাসহ চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সুবিধা বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব সময়ই অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া বিনামূল্যে তাদেরকে সবধরনের সেবা দেওয়া হবে।
উল্লেখ্য,শুক্রবার (১৭ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ এলাকার এনি বেগম (২৪) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন সন্তান জন্ম দেন। এরমধ্যে একটি ছেলে ও দুটি মেয়ে। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে তাদের নাম রাখা হয়েছে সেতুর আদলে। ছেলেটির নাম দিয়েছেন স্বপ্ন আর দুই মেয়ের নাম রাখলেন পদ্মা ও সেতু।