● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ●
Logo
জনপদ

ঝালকাঠি প্রেসক্লাবের কমিটি পূর্নগঠনের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২২, ০৪:৪৫ পিএম
কপি হয়েছে!

সকল সাংবাদিকদের সমন্বয় ঝালকাঠি প্রেসক্লাবের কমিটি পূর্নগঠন ও প্রেসক্লাব থেকে নির্বাচনের জের হিসেবে সাংবাদিক দিবস তালুকদারের সদস্য বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে ঝালকাঠির সাংবাদিকরা।

৬টি সাংবাদিক সংগঠনের সমন্বয় গঠিত সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি সংবাদপত্র সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান পলাশ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সাংবাদিক দিবস তালুকদার, রাজাপুর রিপোটার্স ইউনিটির সভাপতি প্রবীন সাংবাদিক আউয়াল গাজী, জাতীয় সাংবাদিক সংস্থার সহসভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সভাপতি এসএম রাজ্জাক, মফস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক নজরুল ইসলাম, যুবলীগ নেতা কাজী মারুফ ইরান, মিডিয়া ফোরামের সভাপতি মনির হোসেন ও টেলিভিশন সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ রুহুল আমিন রুবেল।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ ঝালকাঠি প্রেসক্লাব একটি চক্র সিন্ডিকেট করে ব্যপক অনিয়ম ও সেচ্ছাচারিতা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা প্রেসক্লাবের গত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করায় দিবস তালুকদারের সদস্য পদ বাতিল করেছে। এছাড়া এই সিন্ডিকেট এর আগেও মতের অমিল হওয়ায় কয়েকজন মুলধারার সাংবাদিকের সদস্য পদ বাতিল করেছে। মানববন্ধনে বক্তারা প্রেসক্লাবের এই সিন্ডিকেট কমিটি ভেঙ্গে দিয়ে ঝালকাঠির সকল পেশাদার সাংবাদিককে প্রেসক্লাবে অর্ন্তভুক্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
উল্লেখ্য সকল সাংবাদিকদের সমন্বয় প্রেসক্লাবের কমিটি পূর্নগঠনের দাবিতে মাসব্যপি কর্মবসূচীর অংশ হিসেবে বুধবার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়