● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ●
Logo
জনপদ

নড়াইলে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২২, ০১:১২ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নড়াইলে দিনব্যাপী কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ  ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, কাজী ইসমাইল হোসেন লিটন, জেলা আওয়ামী-লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, যুগ্ম-সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল স্বপন, সদর উপজেলা আওয়ামী-লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা আওয়ামী-লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জাহাঙ্গীর সিকদার, জেলা মহিলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা, পৌর আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন, নড়াইল বঙ্গবন্ধু হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক মাছুম জমাদ্দারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া বিকেলে শহরের সুলতান মঞ্চ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হবে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানান, জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।