● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরের মধুখালীতে সাবেক ইউপি সদস্য শের আলীর ওপর সন্ত্রাসী হামলা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২২, ০৭:২৭ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের মধুখালীতে মাদক ব্যবসায়ীদের পুলিশে ধরিয়ে দেওয়ায়  সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সিরাজুল ইসলাম শের আলীর ওপর  মাদক ব্যবসায়ীদের হামলা।

মধুখালী থানায় অভিযোগ সুত্রে জানা গেছে, বুধবার (২২ জুন) দুপুরে মোঃ সিরাজুল ইসলাম ওরফে শের আলী মধুখালী উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার মোঃ রুহুল আমিনের সাথে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া আদিবাসী পাড়ায় বয়স্কভাতার তালিকা করতে যান। এরই ধারাবাহিকতায় অচিন্ত সরকার (৩০), পিতা- মৃত কার্তিক সরকার, সাং – লক্ষণদিয়া, থানা- মধুখালী, জেলা- ফরিদপুরের বাড়িতে অবস্থান কালে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ ইমরান ঢালী (২৭) মোঃ সিরাজুল ইসলামকে বিভিন্ন প্রকার অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ভুক্তভোগী সিরাজুল ইসলাম গালিগালাজ করতে নিষেধ করলে মোঃ বিপুল ঢালী (৩৫), পিতাঃ মৃত- খালেক ঢালী ও মোঃ সোহাগ ঢালী (৩৫), পিতাঃমৃত-মোঃ আবু বক্কর ঢালীর নির্দেশে মোঃ ইমরান ঢালী (২৭), মোঃ ঈমান ঢালী (৩২) ও মোঃ ইউনুস ঢালী (৫৫)র হাতে থাকা ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মোঃ সিরাজুল ইসলাম ওরফে শের আলীকে এলোপাথারি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখমসহ রক্তাক্ত জখম করে। এসময় মোঃ সিরাজুল ইসলাম ওরফে শের আলী মাটিতে পড়ে গেলে মোঃ ইউনুস ঢালী তার প্যান্টের পকেট থেকে জোরপূর্বক মানিব্যাগ ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর ভাষ্যমতে মানিব্যাগে ১০ হাজার ৪শটাকা ছিলো। সিরাজুল ইসলামের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এসে ঠেকালে সন্ত্রসীগন বিভিন্ন প্রকার ভয়ভিতি ও খুন জখমের হুমকি প্রদান করে। পরবর্তীতে সিরাজুল ইসলামের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে মধুখালী উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে ফরিদপুরের মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, মামলা প্রক্রিয়াধীন। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।