২২ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১০

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুন ২০২২

 

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ এই অঞ্চলের আইন শৃংখলা নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেফতারসহ মাদক ও জুয়ামুক্ত করণে কোতোয়ালী কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি উজান ঘাঘড়া থেকে মাদক ব্যবসায়ী দিদারুল ইসলামকে ৫০ পিচ ইয়াবাসহ, এসআই উজ্জল সাহার নেতৃত্বে একটি টীম স্বদেশী বাজার ওল্ড পুলিশ ক্লাব রোড থেকে মাদক ব্যবসায়ী খোকন মিয়া ও মোঃ বিপ্লবকে ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেফতার করা হয়েছে। এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম রহমতপুর বাইপাস এলাকা থেকে চুরি মামলার আসামী সোহাগ, এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টীম ফুলবাড়ীয়া পুরাতন বাসষ্ট্যান্ড থেকে দেলোয়ার হোসেন প্রান্তকে গ্রেফতার করে। এছাড়া এসআই রাশেদুল ইসলাম এবং এসআই দিদার আলম, এসআই আরিফুল ইসলাম এবং এএসআই রুহুল আমিন পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই পলাতকসহ পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আল আমীন, মোঃ রুবেল মিয়া, আসাদুজ্জামান ও মোঃ ফারুক। এদের মাঝে একই ব্যাক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২৪ জুন ২০২২

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১০

লিংক কপি হয়েছে!