● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

রাজধানীর বংশালে গ্যাস বিস্ফোরণ : একই পরিবারের ৪ জন দগ্ধ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২২, ০৯:৪৯ পিএম
কপি হয়েছে!

রাজধানীর বংশালের আগাঁ সাদেক এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে
বিস্ফোরণে আগুন লেগে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। এ বিস্ফোরণের ঘটনায় ৩টি দেয়াল আংশিক ধসে পড়েছে।
শনিবার ভোর পৌণে ৫টার দিকে রাজধানীর বংশাল থানা ৫৬, আগাঁ সাদেক  রোড পাকিস্তান মাঠের পাশে একটি বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মো. ইসরাফিল (৬২), তার স্ত্রী সালমা বেগম (৫০), মেয়ে শাহজাদী আক্তার (২২) ও ইমরান হোসেন (৩১)। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমরান একটি  দোকানে কাজ করেন। আর শাহজাদী শিক্ষার্থী বলে জানা যায়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, শনিবার ভোরে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ইসরাফিলের শরীরের ৩৭ শতাংশ, সালমার ৪৯, ইমরানের ২০ ও শাহজাদীর ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং কাজ শুরু করে। এরপর তাদের সাথে আরও ৩টি ইউনিট যুক্ত হয়।