● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঝালকাঠিতে নদীরভাঙ্গন কবলিত দুঃস্থদের মাঝে চেক বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২২, ০৬:৫৬ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠিতে ২০২১-২২ অর্থ বছরে সদর উপজেলায় নদী ভাঙ্গন কবলিত অতিদরিদ্র, দুঃস্থ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা চেক বিতরণ করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমাটির সভাপতি, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

এ অনুষ্ঠানে সদর উপজেলানির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক আকন্দ পৌর প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন এবং গাবখান-ধানসিড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মাসুম আমন্ত্রীত অতিথি হয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চেক বিতরন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।

সংস্লিষ্ট দপ্তর থেকে পাওয়া তথ্যে জানাগেছে, ২০২১-২০২২ অর্থ বছরে ঝালকাঠি সদর উপজেলার নদী ভাঙ্গন কবলিত অতিদরিদ্র ও দুঃস্থ ২০ টি পরিবারকে ৫০ হাজার করে দেয়া হয়েছে।

ঝালকাঠি সদর উপজেলার এই ২০ পরিবারকে দেয়া ১০ লাখ টাকার চেক প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা তহবিল থেকে সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃক দেয়া হয়েছে।