● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিদ্যাপীঠ

ঢাবির খ-ইউনিটের ফল প্রকাশ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২২, ০২:০৪ পিএম
কপি হয়েছে!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত খ-ইউনিটের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১ হাজার ৭৮৮ আসনের বিপরীতে পাস করেছেন ৫ হাজার ৬২২ জন। পাসের হার ৯.৮৭ শতাংশ।

সোমবার (২৭ জুন) দুপুর ১টায়  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

এ সময় জানানো হয়, এ পরীক্ষায় ৫৬ হাজার ৯৭২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫ হাজার ৬২২ জন।

গত ৪ জুন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

খ-ইউনিটের ফলাফলে প্রথম হয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের নাহনুল কবির নুয়েল। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৭৬.৫০। এসএসসি ও এইচএসসিসহ তার মোট নম্বর ৯৬.৫০। দ্বিতীয় হয়েছেন বরিশাল সরকারি মহিলা কলেজের তাবিয়া তাসনিম। ভর্তি পরীক্ষায় তার নম্বর ৭৬.২৫৷ এসএসসি ও এইচএসসিসহ মোট নম্বর ৯৬.২৫। তৃতীয় হয়েছেন সরকারি নাজিমুদ্দিনের কলেজের সাবরিন আক্তার কেয়া। ভর্তি পরীক্ষায় তার নম্বর ৭৬.২৫। এইচএসসি ও এসএসসিসহ মোট নম্বর ৯৬.২৫৷

ভর্তি পরীক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ভর্তি ওয়েবসাইট www.admission.eis.du.ac.bd থেকে কিংবা যেকোনও মোবাইল ফোন থেকে DU<>Kha<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফল জানতে পারবেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান জানান, ৪ জুলাই বেলা ৩টা থেকে  আগামী ২১ জুলাই বেলা ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিষয়ের পছন্দক্রমে ফরম পূরণ করতে পারবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৭ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

এছাড়া, ফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।