● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
নতুন বই

তরুণদের সাহিত্যচর্চায় উৎসাহিত করতে রাকসুর পাণ্ডুলিপি প্রকাশ

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৭:০১ পিএম
কপি হয়েছে!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাহিত্য ও সৃজনশীল চর্চায় তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে পাণ্ডুলিপি প্রকাশের উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)। রাকসুর বিতর্ক ও সাহিত্যবিষয়ক বিভাগের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায় ‘রাকসু পাণ্ডুলিপি পুরস্কার’-এর অধীনে তরুণ লেখকদের বই প্রকাশ করা হচ্ছে। সম্প্রতি এই উদ্যোগের জন্য মনোনীত পাণ্ডুলিপি এবং নির্বাচিত লেখকদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

রাকসুর অর্থায়নে প্রকাশের জন্য নির্বাচিত পাণ্ডুলিপিগুলোর মধ্যে রয়েছে মাহাইর ইসলামের স্মৃতিকথা ‘যে রক্ত আগুন জ্বালিয়েছে’, গোপাল রায়ের শিশু-কিশোর গল্পের বই ‘পুলু মামা দ্য গ্রেট’ এবং ইবনে সুফিয়ার লেখা ‘গিলোটিনে শিরশ্ছেদ’ (আংশিক)। এর পাশাপাশি প্রকাশ করা হচ্ছে একাধিক তরুণ কবির কবিতা নিয়ে একটি যৌথ কাব্যগ্রন্থ ‘বিদ্রোহী রোদে ভেজা ঘাস’।

যৌথ এই কাব্যগ্রন্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের কবিতা স্থান পেয়েছে। মনোনীত তরুণ কবিরা হলেন মুনিয়া ইসরাত ইরা, মতিউর রহমান মিজান, শরীফা সরকার, আলী হাসান, আবিদা সুলতানা, আমিনুর রহমান, আবু তাহের, সবুজ আহমেদ, মাহামুদুল হাসান, আফসানা আক্তার শিফা, উজ্জ্বল বাবু তঞ্চঙ্গ্যা, নূর এ ইয়াসমিন, মো. ইমন হাসান, নিশাত রহমান, মো. সুমন ইসলাম, অরণ্য মণ্ডল জিতু এবং মুহাম্মদ জাহাঙ্গীর ইসলাম।

তবে রাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, উপন্যাস ও প্রবন্ধ ক্যাটাগরিতে এবার প্রকাশের মতো মানসম্মত কোনো পাণ্ডুলিপি পাওয়া যায়নি।

পুরো আয়োজনটি নিয়ে রাকসুর সংশ্লিষ্ট সম্পাদক ইমরান লস্কর জানান, তারা তরুণ লেখকদের উৎসাহ দিতে চান, যাতে এই তরুণেরাই ভবিষ্যতে দেশ ও জাতিকে নতুন পথের দিশা দেখাতে পারে। কাজের মাধ্যমে নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো রাকসুর বর্তমান মেয়াদেই বাস্তবায়ন করা হবে।

শুভ্র/