২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ইবির অধীনে অনুষ্ঠিত ফাযিল স্নাতক পরীক্ষার ফলাফল প্রকাশ

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুন ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) অধীনে অনুষ্ঠিত ফাযিল স্নাতক ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৮, ফাযিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৭ এবং ফাযিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা ২০১৮ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, পরীক্ষা-নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আরিফ মোল্যা, পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-রেজিস্ট্রার মোঃ আব্দুর রশিদ প্রমুখ।

ফাযিল স্নাতক ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা ২০১৮ তে অংশ নেয়া ৩৩ জনের মধ্যে ৩৩ জন, ফাযিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা ২০১৭ তে অংশ নেয়া ৬৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩৮ জন এবং ফাযিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা ২০১৮ তে অংশ নেয়া ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার যথাক্রমে শতকরা ১০০, ৯৮.৩১ এবং ৯৮.৪৯ ভাগ।

প্রকাশিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২৮ জুন ২০২২

ইবির অধীনে অনুষ্ঠিত ফাযিল স্নাতক পরীক্ষার ফলাফল প্রকাশ

লিংক কপি হয়েছে!