● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কালকিনি পৌরসভার বাজেট ঘোষণা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২২, ০৬:১৬ পিএম
কপি হয়েছে!

মাদারীপুরের কালকিনি পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর মেয়র এসএম হানিফ নতুন কোনো কর আরোপ ছাড়াই ৬৫কোটি ১১লাখ ৫হাজার ১১৯ টাকার বাজেট ঘোষণা করেন।

জানা যায়, মঙ্গলবার দুপুরে পৌর ভবন কার্যালয়ে পৌর এলাকার সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র এসএম হানিফ।

বাজেটে সর্বমোট ৬৫কোটি ১১লক্ষ ৫হাজার ১১৯ টাকার বাজেটে ব্যায় ধরা হয়েছে ৬৫কোটি ৮লাখ ২০হাজার ৯৬৫টাকা। বাজেটে ডেঙ্গু মশা নিধন, পৌর এলাকার রাস্তাঘাট নির্মান ও সংস্কারে, পানি নিস্কাষন, লাইটিং এর জন্য বিশেষ বরাদ্দ ধরা হয়েছে।

পৌর মেয়র এসএম হানিফ বলেন, বাংলাদেশ আলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংদস ড. আবদুস সোবহান গোলাপ এমপির দিক নির্দেশনায় অধুনিক কালকিনি পৌরসভা গড়া হচ্ছে। বরাদ্দ পেতে সকল রকম সাহায্য তিনি করেছেন এবং আগামীতে অব্যাহত থাকবে বলে সবাইকে নিশ্চিত করেন। এবার বাজেট পৌর এলাকার মানুষের উন্নয়নের বাজট।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা অ ন ম গিয়াস উদ্দিন, সচিব বাবুল চন্দ্র দাস, সহকারী পৌর প্রকৌশলী ম. রাকিব হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা রণজিৎ কুমার সরকার, উপ সহকারী প্রকৌশলী হোসাইন শেখ, প্যানেল মেয়র নাসির উদ্দিন সিকদার, আসাদুজ্জামান লাবু, সংরক্ষিত কাউন্সিলর তারজিন খাতুনসহ অন্যান্যরা।