● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
গণমাধ্যম

সাংবাদিক আজিম উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২২, ০৭:১৪ পিএম
কপি হয়েছে!

পাবনার স্থানীয় পত্রিকা দৈনিক পাবনার চেতনার প্রতিষ্ঠাতা ও পাবনা এমবিএ ক্লাবের সভাপতি রোটাঃ আজিম উদ্দিন এমবিএ’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ।

প্রয়াত আজিম উদ্দিন সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি একাধারে সন্ধানী ব্লাড ডোনার ক্লাব, রোটারী ক্লাব অব পাবনা, পাবনা এমবিএ ক্লাব, মানবাধিকার উন্নয়ন কমিশন (সহ-সভাপতি), জাতীয় প্রতিবন্ধি সংস্থা,আঞ্জুমান মুফিদুল ইসলাম, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, দর্পন সমাজ উন্নয়ন সংস্থা (ভাইস চেয়ারম্যান), জাতীয় যক্ষা নিরোধ সমিতি (সাংগঠনিক সম্পাদক), জনস্বাস্থ্য আন্দোলন পিএইচএম-ঢাকা,বাংলাদেশ প্রবীণ হিতষী সংঘ, পাবনা রাইফেল ক্লাব সহ আরো অনেক সংগঠনের সাথে কাজ করেছেন।

২০০৪ সালে সিরাজগঞ্জ জেলায় সাংবাদিকতার সেরা অ্যাওয়ার্ড ‘জনতা’য় ভূষিত হন তিনি। তার হঠাৎ করে চলে যাওয়া এখনো অনেকের কাছে দুঃস্বপ্ন মনে করেন।

তিনি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ গ্রামের বাসিন্দা ছিলেন। ২০১৪ সালের ২৮ জুন টাঙ্গাইল এর কালিহাতিতে আজকের দিনে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনি চির বিদায় নেন।