● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
গণমাধ্যম

হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক এজাজ, সম্পাদক মুজাহিদ শুভ

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম
কপি হয়েছে!

স্বাস্থ্যখাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সভাপতি পদে প্রতীক ইজাজ (দেশ রূপান্তর) ও সাধারণ সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম শুভ (এখন টেলিভিশন) নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের রেইনি রোফ রেস্টুরেন্টে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন এ কমিটি ২০২৫-২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।

নতুন কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মোহাম্মদ আয়নাল হোসেন (সিটিজেননিউজ ২৪) ও মোহাম্মদ আল আমিন (ডেইলি সান)। যুগ্ম সম্পাদক মাহমুদ কমল (মাছরাঙা টিভি), কোষাধ্যক্ষ আজাদুল ইসলাম আদনান (আমার দেশ), সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমান (সমকাল), দপ্তর সম্পাদক তানভীরুল ইসলাম (ঢাকা পোস্ট) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মাহমুদল হাসান (কালবেলা)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শামিমুজ্জামান চৌধুরী (মোহনা টিভি), বুদ্ধদেব কুন্ডু (ইন্ডিপেন্ডেন্ট টিভি), তাওসিয়া তাজমিম (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–টিবিএস) এবং নেসার উদ্দিন আহাম্মদ।

তিন সদস্য বিশিষ্ট্ নির্বাচন কমিশন এই ভোটের আয়োজন করে। এতে চেয়ারম্যান হিসেবে ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আবুল খায়ের। অন্য দুই নির্বাচন কমিশনার হলেও জ্যেষ্ঠ সাংবাদিক ও সংগঠনের সিনিয়র সদস্য মনিরুজ্জান উজ্জ্বল এবং কবির আহমেদ খান।

এর আগে বিএইচআরএফ’র সদ্য বিদায়ী সভাপতি রাশেদ রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও সাবেক অর্থ সম্পাদক মো. বায়েজদী মুন্সী সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, স্বাস্থ্যখাতের জটিলতা, নীতিগত সংকট এবং জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা আরও জোরদার করাই নতুন কমিটির প্রধান লক্ষ্য। পাশাপাশি সদস্যদের পেশাগত অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্য সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনকে আরও কার্যকর ও সক্রিয় করার অঙ্গীকারও করেন তারা।

নতুন নেতৃত্বের মাধ্যমে বিএইচআরএফ স্বাস্থ্যখাতকেন্দ্রিক সাংবাদিকতায় আরও সংগঠিত, শক্তিশালী ও প্রভাবশালী ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও আশাবাদ আশাবাদ ব্যক্ত করেন তারা।