২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নীলফামারিতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুন ২০২২

৯৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নীলফামারী ক্যাম্পের অভিযানিক দল।

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন খানসামা উপজেলার ফরিদাবাড় সরকারপাড়া এলাকার অপু রায়(২২) ও ঠাঁকুরগাও জেলা সদরের হরিনারায়নপুর এলাকার কৃষ্ণ দত্ত(২৫)।

র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, এ ঘটনায় খানসামা থানায় একটি মামলা করে গ্রেফতার দুই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২৮ জুন ২০২২

নীলফামারিতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

লিংক কপি হয়েছে!