● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

এবার কুরবানীর হাটে নির্ধারিত হাসিল প্রতি ১ টাকায় ১১ পয়সা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২২, ০৮:৪৩ পিএম
কপি হয়েছে!

এবার মিল্লায় ঈদ উল আযহার প্রস্তুতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত সভায় কোরবানীর পশুর হাট ব্যবস্থাপনা এবং পবিত্র ঈদ-উল আযহার জামায়াত বিষয়ক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, কুমিল্লায় কোরবানীর পশুর চাহিদা ২ লাখ ৪৮ হাজার। মজুদ আছে ২ লাখ ৫৮ হাজার ৪৩২টি। এবারের ঈদের জন্য স্থায়ী পশুর হাট আছে ৭৫টি এবং এ পর্যন্ত অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হয়েছে ৩৭৯টি । তবে অস্থায়ী পশুর হাটের আরও সংখ্যা বাড়তে পারে। কোরবানীর হাটে সরকার নির্ধারিত হাসিল প্রতি ১ টাকায় ১১ পয়সা বলে জানানো হয়।

এছাড়াও সভায় জানানো হয়, কুমিল্লা কেন্দ্রিয় ঈদগাহে পবিত্র ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। সে জন্য সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়।
কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে সভায় জানানো হয়, চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণ লবণ মজুদ রয়েছে। বিসিকের তথ্যানুসারে স্বাধীনতার পরে এ বছরের মতো এতো লবণ আগে কখনও উৎপাদিত হয়নি। সুতরাং লবণ নিয়ে যেকোন গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়। সভায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোরবানীর পশুর কাঁচা চামড়া সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ে ছাপানো পোস্টার বিলি করা হয়। কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার কুমিল্লার উপ পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শাহাদাত হোসেন, কুমিল্লা সিটি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম প্রমুখ।