● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মুরাদনগরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতে ৪টি ড্রেজার মেশিন জব্দ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২২, ০৮:০৪ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতে মাটিকাটার ৪টি ড্রেজার মেশিন সহ ৪শ’ টি মাটি সরবরাহের পাইপ জব্দ করা হয়েছে।

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মকলিশপুর, যোগেরহিল, দৌলতপুর, দিঘীরপাড়, কাগাতুয়া, ব্রাহ্মন-চাপিতলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।

এসময় ৪টি ড্রেজার মেশিন সহ ৪শ’টি পাইপ জব্দ করা হয়। জানা যায়, এ উপজেলায় দীর্ঘদিন যাবত কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি ক্রয় বিক্রয় করে আসছেন একটি চক্র। এসব মাটি ক্রয়-বিক্রয়কারী চক্রের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছেন উপজেলা প্রশাসন।

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন ও পাইপ জব্দ, জেল ও জরিমানা করে আসছি। এ উপজেলার কৃষিজমি রক্ষায় আগামীতে ও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।