২২ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২২ এর বিভাগীয় পর্যায়ে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

” শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগান নিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) ময়মনসিংহ অঞ্চল এর পরিচালকের কার্যালয়ের আয়োজনে গতকাল বুধবার (২৯ জুন ২০২২) তারিখ সকাল ৯ টায় ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আবদুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।

(মাউশি) ময়মনসিংহ অঞ্চল এর পরিচালক প্রফেসর মোঃ আজহারুল হক এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাউশি ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক (কলেজ) প্রফেসর ড. বিমল চন্দ্র সরকার ও (মাউশি) ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক (মাধ্যমিক) আবু নূর মোঃ আনিসুল চৌধুরী।

বিভিন্ন ক্যাটাগরিতে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ স্কুল ও কলেজ, প্রতিষ্ঠান প্রধানদের মাঝে এবং ছাত্র/ছাত্রীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

ময়মনসিংহে জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২২ এর বিভাগীয় পর্যায়ে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!