● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঘোড়াঘাটে এক আদিবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২২, ০৩:৩৮ পিএম
কপি হয়েছে!

দিনাজপুরের ঘোড়াঘাটে রাদেব কিস্কু (২৬) এক আদিবাসী যুবকের ঝৃলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি সে মানসিক রোগী।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে ঘোড়াঘাট পৌর এলাকার ফ্রনগাছী গ্রামের বিনুছ মূর্মূর বাড়ির পাশে একটি কবরস্থান সংলগ্ন মেহগনী গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত রাদেব কিস্কু (২৬) পৌর এলাকার বাউপুকুর গ্রামের জজ কিস্কুর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত রাদেবের বাবা জজ কিস্কুর নিজস্ব বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা গ্রামে। সে তার প্রথম স্ত্রী বুলবুলিকে তালাক দিয়ে ঘোড়াঘাটে পৌর এলাকার বাউপুকুর গ্রামের রানী সরেন নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করে বসবাস করে। নিহত রাদেব তার প্রথম স্ত্রীর সন্তান হওয়ার সুবাদে মাঝে মাঝেই বাবার সাথে দেখা করতে পীরগঞ্জ থেকে ঘোড়াঘাটে আসে।

নিহতের মা বুলবুলি বলেন, আমার ছেলের বয়স যখন ২ বছর, তখন আমাদের সংসার জীবনে বিচ্ছেদ হয়। ছেলে আমার কাছেই ছিল। গত মঙ্গলবার কাউকে কিছু না জানিয়েই সে বাবার কাছে চলে আসে। ছোটবেলা থেকেই তার মানসিক সমস্যা ছিল। সে কি কারণে গলায় ফাঁস দিয়েছে তা জানিনা।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের দাবি সে আত্মহত্যা করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।