● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ের সদর ইউনিয়ন ভিজিডির উপকারভোগীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২২, ০৬:৫৭ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ের সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদে টাকা হাতিয়ে নিলেন দুই ইউপি সদস্য।

ভিজিডির উপকারভোগীদের তালিকায় নাম লেখাতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে। এ বিষয়ে ২৬ জুন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা বলছেন, স্থানীয় জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে তাদের পছন্দমতো নারীদের নাম তালিকায় রাখছেন। যারা তাদের চাহিদা মতো টাকা দিতে পারছে, শুধু তাদের সুপারিশ করছেন সংশ্লিষ্ট অফিসে। টাকা না দিলে বিভিন্ন অজুহাতে ভিজিডি তালিকা হতে নাম কেটে দেওয়া হবে বলে হুমকি ও ভীতি প্রদর্শন করছেন।

ভুষিভিটা গ্রামের ভিজিডির উপকারভোগী বাবলি বেগম, রাহেলা খাতুন, আন্জু বেগম, জরিনা বেগম ও কুলসুম বেগমেরpanc কাছ থেকে চার হাজার করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ১, ২ ও ৪ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য রওশনারা আক্তারের বিরুদ্ধে এবং মৌলভীপাড়া গ্রামের হাচিনা বানুর কাছে তিন হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দু্ল জব্বারের বিরুদ্ধে।
এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য রওশনারা আক্তার ও আব্দু্ল জব্বার টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

ইউপি চেয়ারম্যান আল ইমরান বলেন, ইউপি সদস্য রওশনারা আক্তার ও আব্দু্ল জব্বার যদি কারো কাছে টাকা নিয়ে থাকে তাহলে তাদেরকে টাকা ফেরত দিতে বলবো।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।