● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

খাগড়াছড়িতে ব্যাঙ বিক্রির দায়ে ৩ যুবককে জেল

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২২, ০৯:৩৮ পিএম
কপি হয়েছে!

প্রকাশ্যে বাজারে সোনা ব্যাঙ বিক্রয়ের দায়ে খাগড়াছড়িতে ৩ যুবককে ৬ মাসের করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ ৩০ জুন বৃহস্পতিবার বিকেলে শহরের নিচের বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান এ অভিযান পরিচালনা করেন।

এ সময় বন্যপ্রাণী বিক্রয়ের অপরাধে সংশ্লিষ্ট আইনে জড়িত আইয়ুব আলী (২৮) মো: হৃদয় (২১) ও রুবেল দাশ (২০)কে প্রতিজনকে ৬ মাসের করে জেল দেয় ভ্রাম্যমান আদালত। তাদের সকলের বাড়ি খাগড়াছড়ি জেলা সদরে।

এ সময় খাগড়াছড়ি বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো: মোজাম্মেল হোসেন অভিযানে অংশ নেন। তিনি জানান, দুটি ক্যারেটে ১২০টি সোনা ব্যাঙ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ব্যাঙ খাগড়াছড়ি বনশ্রীর প্রাকৃতিক পরিবেশে সন্ধ্যায় অবমুক্ত করেন খাগড়াছড়ি সদর রেঞ্জ অফিসার বাবুরাম চাকমা।

খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা বাবু রাম চাকমা বলেন, বন ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ব্যাঙ। জীব বৈচিত্র সংরক্ষণে আমাদের সকলকে সচেতন হতে হবে। সোনা ব্যাঙ বিক্রির দায়ে অভিযান পরিচালনা কালে জড়িত ৩ যুবকের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনানুগ গ্রহণ করে ৬ মাসের করে জেল দিয়েছেন জানিয়ে তিনি বলেন, প্রকৃতির পরম বন্ধু এসব সোনা ব্যাঙ অবমুক্ত করা হলো। যা আমাদের ফসল উৎপাদন থেকে শুরু করে বন ও পরিবেশের জন্য সহায়ক এবং গুরুত্বপূর্ণ।