ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আঞ্চলিক ফেসবুক গ্রুপ ফুলবাড়ীয়া হেল্পলাইনের উদ্যোগে নেত্রকোনা জেলার বারহাট্টায় বন্যার্তদের মাঝে ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুন) ফুলবাড়ীয়া হেল্পলাইনের এডমিন শাকিল চৌধুরী, আদনান সরকার, মো. আজিজুল হক, মো. গোলাম মুর্তজা, নাজমুল হাসান সহ কয়েকজন স্বেচ্ছাসেবী এসব বিতরণ করেন।
এসময় প্রায় পাঁচ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।
বিতরণ কাজে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধি সর্বাত্মক সহায়তা করেন। স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানায় আয়োজকবৃন্দ।
শাকিল চৌধুরী বলেন, যারা ফুলবাড়ীয়া হেল্পলাইনের মাধ্যমে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। এই সহযোগিতার মাধ্যমে বন্যার্তদের কিছুটা হলেও কষ্ট লাগব হবে।
/শুভ্র/
