● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিমলায় সিংগাহারা নদী পাড়ে কোটি টাকার নির্মাণ কাজের গাইডওয়ালে ধস

জাগো ডেস্ক
প্রকাশ: ২ জুলাই ২০২২, ১১:৪৭ পিএম
কপি হয়েছে!

নীলফামারী ডিমলায় শৈল্যার ঘাট ব্রীজ সংলগ্ন সিংগাহারা নদীর পাড় ঘেষা সড়কটির ভাঙ্গনরোধে আরসিসি গাইডওয়াল নির্মান করা হয়।

জানা গেছে, এলজিইডির অর্থয়ানে ২০১৯-২০২০ অর্থবছরে নীলফামারীর ডোমার-ডিমলা সড়কের পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটির পূনঃনির্মানসহ সিংগাহারা নদীর পাড় ঘেষা ৩০০ মিটার গাইডওয়াল নির্মাণ কাজে ব্যয় ধরা হয় পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা। কিন্তু নির্মান কাজ শেষ হতে না হতেই ফাটল সৃষ্টি হওয়ায় পরে মেরামত করা হয়। মেরামতের কয়েক মাসের মধ্যে আবারো তিনচার জায়গায় সড়কের গাইডওয়ালটি ভেঙ্গে পড়ে।

স্থানীয় বাসিন্দা আমিনুর রহমান জানান, যখন কাজ করেছিল তখন একবার ভেঙ্গে গেছে এখন আবারো তিন/চার জায়গায় ভেঙ্গে গেছে। গাইডওয়াল নির্মানের সময় ভালো ভাবে কাজ করা হয়নি । ডোমার-ডিমলা সড়কের সিংগাহারা নদীর পাড় ঘেষা গাইডওয়ালটি সহ পাঁকা রাস্তার অংশ ভারী বর্ষন ও নদীর স্রোতে যেকোন সময় ভেঙ্গে যেতে পারে। স্থানীদের অভিযোগ, নির্মানে ত্রুটি, অপরিকল্পিত নকশা ও নিম্ন মানের কাজের কারনে সড়কের গাইডওয়ালটি এ দুরবস্থা।