২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শৌলজালিয়ায় ইউএনও’র বৃক্ষরোপণ

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৩ জুলাই ২০২২

ঝালকাঠির কাঠালিয়ার ৫নং শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারের ভুমি অফিসের মাঠে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আম ও পেয়ারার বাগান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন ঘটনাস্থল পরির্দশন করে আম ও পেয়ারার বাগান করার সিদ্ধান্ত হয়।

পরে ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন তাৎক্ষনিক ভাবে শ্রমিক দিয়ে মাঠ পরিস্কার করে গাছ লাগানো শুরু করে।

আজ বিকেলে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার বাগানে উপস্থিত হয়ে সরকারি ভাবে ৮০টি আম ও ২০ টি পেয়ারা গাছ নিজ হাতে রোপণ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, সাবেক জেলা পরিষদ সদস্য ও প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন, অত্র ওয়ার্ডের ইউপি সদস্য ও সাংবাদিক এইচ এইচ এম নাসির উদ্দিন আকাশ, কচুয়া বাজারের ব্যবসায়ী এস এম মনিরুল ইসলাম রুঙ্গু, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ জাকির হোসেনসহ এলাকাবাসী।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৩ জুলাই ২০২২

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শৌলজালিয়ায় ইউএনও’র বৃক্ষরোপণ

লিংক কপি হয়েছে!