২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

১১ দিন বন্ধ থাকবে জবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাস

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৩ জুলাই ২০২২

ঈদুল আজহা উপলক্ষে আগামী মঙ্গলবার (৬ জুলাই) থেকে ১৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে যাতায়াতকারী বাস বন্ধ থাকবে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ জুলাই থেকে ১৪ জুলাই ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এমতাবস্থায় সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতে ব্যবহৃত সকল যানবাহন বন্ধ থাকবে।

উল্লেখ্য, ১৫ ও ১৬ জুলাই শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় মোট ১১ দিন বাস চলাচল বন্ধ থাকবে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৩ জুলাই ২০২২

১১ দিন বন্ধ থাকবে জবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাস

লিংক কপি হয়েছে!