২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পায়রার এক ইলিশের দাম ৮ হাজার টাকা!

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৪ জুলাই ২০২২

বরগুনায় আমতলীর পায়রা (বুড়িশ্বর) নদীতে জেলের জালে ধরা পড়েছে পৌনে ৩ কেজি ওজনের এক বিশাল ইলিশ। ইলিশ মাছটি বিক্রি হয়েছে ৮০০০ টাকায়।

জানা গেছে, আমতলী পৌরসভার লোছা গ্রামের জেলে রাজু গাজী রবিবার বিকেলে পায়রা (বুড়িশ্বর) নদীতে ইলিশের জাল ফেলে মাছের জন্য অপেক্ষা করে সন্ধ্যা ৮ টার সময় জাল তুলে দেখেন বিশাল আকারের এক ইলিশ জালে ধরা পরেছে। তরিঘড়ি করে মাছটি বাজারে এনে ওজন দিয়ে দেখেন পৌনে ৩ কেজি। জেলে রাজু গাজীর নিকট থেকে পাইকারী মাছ ব্যবসায়ী আলামিন বয়াতি মাছটি ৭৫০০ টাকায় কিনে সেটি তিনি কামাল হোসেন নামে এক ক্রেতার নিকট ৮০০০ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

জেলে রাজু গাজী বলেন, এবছর পায়রা নদীতে এত বড় সাইজের ইলিশ ধরা পরেছে বলে আমার জানা নেই।
পাইকারী ক্রেতা আলামিন বয়াতি জানান, মাছটি কেনার পর পরই অনেক লোক মাছটি এক নজর দেখার জন্য ভির জমান। কামাল হোসেন নামে এক ক্রেতা ৮০০০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

আমতলী বাজারের হিজবুল্লাহ মৎস্য আড়তের মালিক মেনাজ উদ্দিন চৌকিদার বলেন, এবছর আমতলী বাজারে এপর্যন্ত এত বড় সাইজের ইলিশ আর বাজারে আসে নাই।

আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহীদুল ইসলাম বলেন, সাগড়ে ইলিশ ধরা বন্ধ থাকায় অবাধ বিচরনের ফলে সুষম খাবার খেয়ে মাছ দ্রুত বড় হয়েছে। যে কারনে নদীত বড় সাইজের মাছ ধরা পড়ছে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৪ জুলাই ২০২২

পায়রার এক ইলিশের দাম ৮ হাজার টাকা!

লিংক কপি হয়েছে!