● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গুইমারাতে জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ জুলাই ২০২২, ১২:১৩ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ি জেলার গুইমারাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে জিটুপি (G2P) পদ্ধতিতে ভাতা বিতরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনে কক্ষে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম।

আলোচনায় অংশ নেন গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, সেমিনারের সমন্বয়করী গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজাল হোসেন টিপু।

সেমিনারে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন, সহকারী পরিচালক রোকেয়া বেগম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, গুইমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা বেগম, গুইমারা সোনালী ব্যাংকের শাখা ব্যাবস্হাপক ইরফান হোসাঈন বেলালসহ সরকারী কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ে ভাতাভোগীবৃন্দ।
আলোচকবৃন্দ সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন ভাতা বিতরণ নিয়ে সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত পেশ করেন। পাশাপাশি ভালো কাজ করায় সমাজসেবা অধিদপ্তরের প্রশংসা করেন।