● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কোম্পানীগঞ্জে ৯ রোহিঙ্গা আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ জুলাই ২০২২, ০৯:১৭ পিএম
কপি হয়েছে!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। আটককৃতদের মধ্যে, ২নারী, ৪শিশুসহ ৩ যুবক রয়েছে।
সোমবার রাতে ১০টার দিকে আটককৃত রোহিঙ্গাদের পুলিশে সোপর্দ করা হয়। এর আগে একই দিন রাত ৯টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পেশকারহাট রাস্তার মাথা এলাকা থেকে আটক করা হয়।
চরকাঁকড়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিদার হোসেন সৌরভ জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে কয়েকটি মোটরসাইকেল যোগে ৯জন রোহিঙ্গা চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট রাস্তার মাথা এলাকায় আসে। তখন হাতে-পায়ে কাদা মাখা অবস্থায় দুই রোহিঙ্গা নারী, ৪শিশু ও ৩ যুবক ওই এলাকায় ঘুরাফেরা করেন।
বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। তখন আটককৃত রোহিঙ্গারা জানান, চট্রগ্রামের চকরিয়া এলাকায় তাদের আত্মীয় থাকে। তারা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে ভাসানচর আশ্রয়ণ ক্যাম্প থেকে দালালের সহযোগিতায় পালিয়ে আসে। পরে রাত ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার ভোর রাতের দিকে দালালের মাধ্যমে তারা ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।