২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতে ৩টি ড্রেজার মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০৬ জুলাই ২০২২

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় জাহাপুড় এবং দারোরা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতে মাটিকাটার ৩ টি ড্রেজার মেশিন জব্দসহ দারোরা ইউনিয়নে ফারুক নামে এক ড্রেজার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার জাহাপুড় ও দারোরা ইউনিয়নের ভল্লবদী,পালাশুতা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা এবং
ভ্রাম্যমান আদালতে পরিচালনায় অভিযানে প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন মুরাদনগর থানা পুলিশ।
এসময় ৩ টি ড্রেজার মেশিন জব্দ ১৫০টি পাইপ বিনষ্টসহ এক ড্রেজার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, এ উপজেলায় দীর্ঘদিন যাবত কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলনের মাধ্যমে ক্রয় বিক্রয় করে আসছেন একটি চক্র। এসব মাটি ক্রয়-বিক্রয় উত্তোলনকারীর চক্রের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছেন উপজেলা প্রশাসন।

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন ও পাইপ জব্দ,জেল ও জরিমানা করে আসছি। এ উপজেলার কৃষিজমি রক্ষায় আগামীতে ও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০৬ জুলাই ২০২২

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতে ৩টি ড্রেজার মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা

লিংক কপি হয়েছে!