● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নীলফামারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ জুলাই ২০২২, ০৯:৩৫ পিএম
কপি হয়েছে!

জেলার সৈয়দপুর উপজেলায় আজ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২২ টি পরিবারের মাঝে গৃহ নির্মানের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের মাঝে দুই বান্ডিল করে টিন বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইনের সভপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ রানা পাইলট বাবু, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. লানচু হাসান  চৌধুরী, বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাফিজ হাপ্পু প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার জানান, উপজেলায় বিভিন্ন সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২২টি পরিবারের মাঝে গৃহ নির্মানের জন্য দুই বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়।