২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কুমিল্লায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে মুঘল আমলের বাল্লেগশাহ মসজিদ

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৮ জুলাই ২০২২

জেলার নাঙ্গলকোটের ধাঁড়াচো খোন্দকার বাল্লেগশাহ ফকিরের তিন গম্বুজ জামে মসজিদটি ৯ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
ধাঁড়াচো গ্রামের শিক্ষাবিদ আব্দুল আউয়াল বাসসকে বলেন, মুঘল আমলের বাল্লেগশাহ ফকিরের তিন গম্বুজ জামে মসজিদটি জরাজীর্ণ হওয়ার কারণে স্থানীয়রা আজ থেকে ১০ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করায় মসজিদটি বর্তমানে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে।
পার্শ্ববর্তী মসজিদের মোতাওয়াল্লি ডা. মাকসুদুর রহমান বাসসকে বলেন, ধর্ম প্রচারের উদ্দেশে বাল্লেগশাহ ফকির দিল্লি থেকে বাঙ্গড্ডা ইউনিয়নের ধাঁড়াচো গ্রামে আসেন। পরে তিনি ইট-সুরকি দিয়ে ভেতরে ও বাইরে বিভিন্ন কারুকার্য খচিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন।
এ বিষয়ে প্রতœতত্ত্ব অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান বাসসকে বলেন, খোন্দকার বাল্লেগশাহ ফকির মসজিদটি ঐতিহাসিক। মসজিদটি পরিদর্শন করে উপযোগিতা যাচাই করে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৮ জুলাই ২০২২

কুমিল্লায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে মুঘল আমলের বাল্লেগশাহ মসজিদ

লিংক কপি হয়েছে!