● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ তিনজন নিহত

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ জুলাই ২০২২, ০৯:১৩ পিএম
কপি হয়েছে!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বেকিনগর এলাকায় আজ এক সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিক ও সহোদরসহ  তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হচ্ছে- উপজেলার  বেকিনগর গ্রামের  মো. শাহজালাল মিয়ার  ছেলে  মো. শরীফ (২৩) ও  মো. তাফসির (১৮) এবং একই গ্রামের হক  মিয়ার  ছেলে কুমিল্লার দৈনিক সমাজকন্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি  মো.  সোহেল প্রধান (২৫)। শনিবার সকাল সাড়ে ১০ টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বেকিনগর এলাকায় ঢাকাগামী একটি বাস  পেছন  থেকে একটি  মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই  মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোতালেব মিয়া বাসসকে জানান,  মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে তিন মোটরসাইকেল আরোহী মারা যান। নিহতদের মরদেহ কুমিল্লা জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।