● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নাগরপুরে উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২২, ০৭:০৮ পিএম
কপি হয়েছে!

টাংগাইলের নাগরপুরেও সারা দেশের ন্যায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

রবিবার (১০ জুলাই) সকাল ৭.০০ টা থেকে ১০.০০ টা পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয় নাগরপুরের বিভিন্ন ঈদগাহ মাঠে ও মসজিদে। হাজার হাজার মুসল্লি একই সঙ্গে মিলিত হয়ে ঈদের জামাতে নামাজ আদায় করেন।

নাগরপুরের ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়া ঈদগাহ মাঠে সকাল ৯.০০ টায় ঈদের জামাত মুফতি আব্দুল হাদী’র (দা.বা) ইমামতিতে অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন সময়ে নাগরপুরে বিভিন্ন মসজিদে ও মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন বিশিষ্ট আলেম সমাজ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ, মিডিয়া কর্মীসহ মুসলিম সম্প্রদায়ের জনসাধারণ।

এরপর শুরু হয় পশু কোরবানির তোড়জোড়। ভোরেই কোরবানি করার জন্য পশুকে গোসল করিয়ে প্রস্তুত করে রাখা হয়। এসব পশু কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি আদায়ে সচেষ্ট হয়েছেন। পরে আত্মীয় স্বজন, দরিদ্র ও অসহায়দের মাঝে কোরবানির মাংস বিলি করেন সামর্থ্যবানরা।