● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ে বাবার শরীরের চাপায় সন্তানের মৃত্যু!

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২২, ০৮:২৫ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাবার শরীরের চাপায় সমাপ্তি হাজদা ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১০ জুলাই) গভীর রাতে জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহসুর আদিবাসী পল্লীতে এ দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত শিশু সমাপ্তি হাজদা একই এলাকার শনিরাম হাজদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে শিশুটিকে নিয়ে তার মা পাটি বিছিয়ে বিছানার নিচে ফ্লোরে ঘুমাচ্ছিলো। একসময় শিশুটির বাবা শনিরাম বাড়িতে এসে বিছানায় ঘুমাতে গেলে ঘুমের ঘোরে নিচে থাকা শিশুটির উপর পড়ে যায়। এতে শনিরামের শরীরের চাপায় ঘটনাস্থলে শিশুটি মৃত্যুবরণ করে। সোমবার (১১ জুলাই) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

আটোয়ারী থানার এসআই শাহিন আল মামুন বলেন, পারিবারিক ও স্থানীয় ভাবে জানা যায় বাবা শনিরাম নেশাগ্রস্ত ছিলো। মাঝে মধ্যে নেশা করে বাড়িতে আসতো।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।