মাদারীপুরে যাত্রিবাহী বাস ও আমবোঝাই পিকাপ ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনা স্থানেই পিকাপ চালক ও হেলপার নিহত হয়েছে অন্য একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সকালে মাদারীপুরের রাজৈরে সড়ক দুর্ঘটনা টি ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর আলমদস্তার নামক স্থানে আম বোঝাই পিকাপ ট্রাককের সাথে যত্রি বাহি সোনার বাংলা বাস মুখোমুখি সংর্ঘষ হয়।দুর্ঘটনার সাথে সাথে বাসটি পালিয়ে যায়। ঘটনা স্থানেই পিকাপের চালক নিহত হন। হেলপারসহ অন্যদের রাজৈর স্থাস্থ্য কেন্দ্রে নেওয়ার পড় চিকিৎসক হেলপারকে মৃত ঘোষনা করেন। অন্য ৫জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত পিকাপ চালক সাদ্দাম হোসেন (৩৫) নওগা জেলার গাওগুরিয়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে। নিহত পিকাপ হেলপার খাইরুল ইসলাম (৪৫) নওগা জেলার সারাইকান্দি গ্রামের মৃত সিরাজুল ইসলাম এর ছেলে। ঘটনার সময় ঢাকা-বরিশাল মহা সড়কের দু’পাশে জ্যামের সৃস্টি হয়। সংবাদ পেয়ে মস্তফাপুর হাইওয়ে ও রাজৈর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থানে এসে লাশ উদ্ধার করে এবং মহা সড়ক জ্যাম মুক্ত করেন।
মস্তফাপুর হাইওয়ে থানা অফিসার ইনর্চাজ জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনা স্থানে এসে লাশ উদ্ধার করি এবং মহা সড়ক জ্যাম মুক্ত করি। পালাতোক বাসটিকে ধরতে চেষ্টা করা হচ্ছে।
মাদারীপুরে বাস-পিকাপ মুখোমুখি সংঘর্ষ, নিতহ ২ আহত ৫
